ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৩:১৯ পিএম

ওমর সানীকে জয়ের খোঁচা

ওমর সানীকে জয়ের খোঁচা, ছবি : সংগৃহীত।

করতোয়া বিনোদন: বিশ্বকাপের উন্মাদনায় তারকাদের ফুটবল–বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের খুনসুটিতে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ওমর সানীকে উদ্দেশ করে রসিকতাপূর্ণ একটি পোস্ট দিয়েছেন জয়।ম্যাচ শেষে ফেসবুকে ওমর সানীকে ট্যাগ করে জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল। জয়ের এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টটি করার মাত্র এক ঘণ্টার মধ্যে সেখানে হাজারো মন্তব্য দেখা যায়।

মূলত এই চাবুক লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ব্রাজিল সমর্থক ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে। ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর মন্তব্যকে ঘিরে জয় কৌতুক করার পর পাল্টা জবাবে ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক অর্ডার দিয়েছেন। সেই চাবুক তত্ত্বকে টেনে এনেই আর্জেন্টিনা জেতার পর জয় এই নতুন খোঁচাটি দিলেন। যেন বোঝাতে চাইলেন, আর্জেন্টিনার গোলগুলো ঠিক তেমনই নিখুঁত ও জোরালো ছিল, যা কোনো তুলার তৈরি নকল চাবুক নয়, বরং অরিজিনাল চাবুকের মতোই আঘাত করেছে প্রতিপক্ষকে।’জয়ের এই পোস্টের পর নেটিজেনরাও মেতে উঠেছেন চরম রসিকতায়। ফুটবল উন্মাদনায় দুই তারকার এমন প্রকাশ্য খুনসুটি ভক্তদের মাঝে বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান

ফরিদপুরের সালথায় দুপক্ষের সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, আহত ১০

পাবনার বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগ নেতাকর্মীরা

সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার

ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম নির্মাণে আদালতের বাধা

উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ উদ্বোধন