ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০১:৩১ এএম

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি

ছবি : সংগৃহীত, আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি

বিনোদন ডেস্কআর্জেন্টিনা-ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে যখন তুমুল উত্তেজনা, ঠিক তখনই নতুন এক ঘোষণায় আলোচনায় এলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনার কট্টর সমর্থক এই অভিনেত্রী জানিয়েছেন, তার প্রিয় দল বিশ্বকাপ জিতলে তিনি আবারও বিয়ে করবেন।

আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল চলাকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’ পোস্টের সঙ্গে বেশ কয়েকটি ইমোজিও যুক্ত করেন তিনি।

পরীমণির এমন ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পোস্ট দেওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যেই এতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। তবে পোস্টটির মন্তব্যের অপশন বন্ধ রেখেছিলেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন পরীমণি। তার একাধিক বিয়ে ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর সামনে আসে। এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন

পরবর্তী সময়ে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তার বিয়ের খবরও আলোচনায় আসে। ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন পরীমণি। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে।

বর্তমানে সন্তানদের ঘিরেই পরীমণির ব্যক্তিগত জীবন আবর্তিত হচ্ছে। সন্তানদের লালন-পালনের পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি।

এর মধ্যেই বিশ্বকাপের উত্তেজনার মুহূর্তে আর্জেন্টিনার শিরোপা জয়ের সঙ্গে নিজের বিয়ের ঘোষণা জুড়ে দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন পরীমণি। এখন তার ভক্তদের আগ্রহ—আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে নিজের এই ঘোষণা নিয়ে শেষ পর্যন্ত কী করেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি

রুনির যে রেকর্ড ভাঙলেন কেইন

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জট, সুপারিশ চূড়ান্ত হয়নি

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

দুবাইয়ে পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু

শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান