ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ১২:৪৪ এএম

দুবাইয়ে পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু

ছবি : সংগৃহীত, দুবাইয়ে পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু

আন্তর্জাতিক ডেস্কসংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসার সুযোগ দিচ্ছে দুবাই কর্তৃপক্ষ। পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর ঘোষণা দিয়েছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)। গালফ টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই ভিসার আওতায় পর্যটকেরা কোনো স্পন্সর বা হোস্ট ছাড়াই দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার প্রবেশ করতে পারবেন।

ভিসাধারীরা প্রতিবার দেশটিতে প্রবেশের পর সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। প্রয়োজন হলে এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর সুযোগ থাকবে। তবে শর্ত অনুযায়ী, একজন পর্যটক এক বছরে সব মিলিয়ে ১৮০ দিনের বেশি অবস্থান করতে পারবেন না।

জিডিআরএফএ জানিয়েছে, পাঁচ বছর মেয়াদি এই মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

আবেদনের জন্য প্রয়োজন হবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্টের কপি, ব্যাংক স্টেটমেন্ট, বৈধ স্বাস্থ্যবিমা সনদ এবং আসা-যাওয়ার বিমান টিকিট।

এ ছাড়া আবেদনকারীকে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে কমপক্ষে ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের স্থিতি থাকার প্রমাণ দেখাতে হবে।

নতুন এই ভিসা সুবিধার ফলে নিয়মিত পর্যটন, ব্যবসায়িক প্রয়োজন কিংবা পরিবার ও স্বজনদের সঙ্গে দেখা করতে বারবার সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারীদের জন্য যাতায়াত আরও সহজ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু

শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

যে একাদশ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড-আর্জেন্টিনা

সন্তানের নামে রাস্তা বানানোর মতো অসভ্য কাজ আমি করবো না : পাটওয়ারী

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু

ইতিমধ্যেই আমরা বাজেটে যা পেয়েছি সেটা কল্পনাও করতে পারি নাই - বাজুস প্রেসিডেন্ট