১৫ জুলাইয়ের ঢাবি, ২০২৪: শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা
আজ ১৫ জুলাই। ২০২৪ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। নারী শিক্ষার্থীসহ শত শত আন্দোলনকারীদের ওপর ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে গর্জে উঠে সারাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুল শিক্ষার্থীদের মাঝেও। ছাত্র-জনতার আন্দোলনেই ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের।
চব্বিশের ১৫ জুলাই, সকাল থেকে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা বিরোধী আন্দোলনকারীদের নিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ।
দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এগোতে থাকে বিভিন্ন হলের দিকে। ভিসির বাসার সামনে তাদের মিছিলে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। বেধড়ক পেটায় ছাত্রীদেরকে। হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগ। সন্ধ্যার পর মেডিকেল, একুশে হল, দোয়েল চত্ত্বর এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
আরও পড়ুনকমপ্লিট শাটডাউনের মধ্যে রাজপথে নামে জুলাইয়ের অকুতভয় সৈনিকরা। তাদের দমাতে পুলিশের সঙ্গে যুক্ত হয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হয় রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। ১৪শ শহীদের রক্তের প্রতিদান জুলাই আন্দোলন নিয়ে আজ রাজনীতি, বিভাজন হওয়ায় ক্ষুব্ধ শহীদ ফারহানের বাবা।
বুলেটের আঘাতে শহীদ হওয়া ছেলেকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ মা ফারহানা দিবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তাদের ছেলে হত্যার বিচার। এ শহীদের পিতা মাতা চান এই হত্যাকাণ্ডের যথার্থ বিচার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






