ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৩:৫৭ পিএম

নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নরসিংদীতে তিন মাস বয়সী রিজিক নামে এক শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগে মাধবদী থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মামলাটি করেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন, শিশুটির চাচা ও প্রধান অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার আহম্মেদ এবং লতার বাবা আলমাস মিয়া।

তবে মামলার প্রধান অভিযুক্ত লতা বেগম এখনও পলাতক।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, মামলা দায়েরের পরপরই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শিশুটির পায়ের প্রকৃত অবস্থা নিশ্চিত করতে তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত লতা বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে তিন মাস বয়সী শিশু রিজিকের পা ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে তার চাচি লতা বেগমের বিরুদ্ধে। শিশুটির বাবা জহির মিয়ার দাবি, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

মঙ্গলবার (১৪ জুলাই) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লতা বেগম ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুটির একটি পা জোরে মুচড়ে দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। পরে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা ছুটে এসে শিশুটিকে অস্বাভাবিকভাবে কাঁদতে দেখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

জুলাইয়ের প্রত্যেকটি হত্যার বিচার করা হবে : চিফ প্রসিকিউটর

ভুল সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর

পরীক্ষা শেষে সায়েন্স ল্যাব মোড়ে এইচএসসি পরীক্ষার্থীরা

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা পরিচ্ছন্ন করতে হলে দল—মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে : মির্জা ফখরুল