ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৩:২৮ পিএম

নারায়ণগঞ্জে পোশাক কারখানার গোডাউনে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে পোশাক কারখানার গোডাউনে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানার কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার (১৫ জুলাই) ভোররাতে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গোডাউনে আগুন লাগে। স্থানীয় সূত্র ও শ্রমিকদের দাবি, ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানার কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। গোডাউনে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন তারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ করা হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

দীর্ঘ প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে থাকলেও ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্তের মাধ্যমে এর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, গোডাউনে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে পোশাক কারখানার গোডাউনে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

আবার পেছাল হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

স্পেনই সেরা ছিল, অধিনায়ক হিসেবে সব দায়িত্ব আমার : এমবাপ্পে

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, বেশকিছু অঞ্চলে সতর্কাবস্থা

ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান