ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ১২:১৫ এএম

বগুড়ার আদমদীঘিতে চার ‘স’ মিল মালিকের জরিমানা

বগুড়ার আদমদীঘিতে চার ‘স’ মিল মালিকের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম অফিযান চালিয়ে লাইসেন্স ব্যতিত “স” মিল (করাত কল) পরিচালনার অপরাধে চার মিল মালিকের ৩০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রিজের কাছে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এমরান হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স ব্যতিত বেশ কিছু “স’ মিল পরিচালনা করে কাঠের ব্যবসা করে আসছিল। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুপুরে অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

অভিযানে লাইসেন্স ব্যতিত ‘স” মিল (করাত কল) পরিচালনা করার অপরাধে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজের পশ্চিম পার্শ্বে অবস্থিত মেসার্স রাহিম “স” মিল মালিক হামিদুল ইসলামের ১০ হাজার টাকা, মেসার্স “স” মিল মালিক রাশিদুল ইসলামের ১০ হাজার টাকা, মের্সাস নাহিদ “স” মিল মালিক দুলাল হোসেনের ১০ হাজার টাকা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার কালাইকুড়ি গ্রামের সোহেল রানা সরকারি কর্মচারিকে সরকারি কার্য সম্পাদনে বাধা/অসহযোগিতা করার অপরাধে তাকে ৫শ’ টাকা জরিমানাসহ মোট ৩০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে চার ‘স’ মিল মালিকের জরিমানা

কুড়িগ্রামে সড়ক নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

বগুড়ায় অপহৃত কিশোরী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আ’লীগ নেতা জেলহাজতে

বগুড়া মহানগরের ভাটকান্দি এলাকা পরিদর্শনে সিটি প্রশাসক স্বাধীন

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা