ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৩:৩৭ পিএম

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ছবি: সংগৃহীত।

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আজ বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী। এতে ঢাকামুখী ও গাজীপুরমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা—২ বিষয়ের পরীক্ষাও নেয়া হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা পরিচ্ছন্ন করতে হলে দল—মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে : মির্জা ফখরুল

জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

নারায়ণগঞ্জে পোশাক কারখানার গোডাউনে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

আবার পেছাল হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ