ফিরে আসার গল্প নিয়ে ফিরছেন সুমাইয়া শিমু
করতোয়া বিনোদন: দীর্ঘ বিরতির পর ধারাবাহিকের মধ্যে দিয়ে বিনোদন পাড়ায় ফিরছে এক সময়ের নিয়মিত অভিনেত্রী সুমাইয়া শিমু। ব্যক্তিগত কারণে অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন এই অভিনেত্রী। মাঝে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফিরেছেন শিমু। তখনই তিনি জানিয়েছিলেন, পছন্দমত কাজ পেলে নিশ্চয়ই অভিনয় করবেন।
এবার ধারাবাহিক নাটকে ফিরছেন শিমু। তাও আবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে। ‘ফিরে আসার গল্প’ নামের নতুন এই ধারাবাহিকে ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করবেন শিমু।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘ফিরে আসার গল্প’-তে সুমাইয়া শিমুর লুক প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। যদিও এখনই এই নাটক কিংবা নিজের চরিত্রটি নিয়ে কথা বলতে রাজি নন সুমাইয়া শিমু। পাশাপাশি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজও এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি। এখন চলছে শুটিংয়ের প্রস্তুতি। শুটিং শুরু হবে আগামী মাসে। এতে শিমুর আর কারা অভিনয় করবেন, তাদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দেবেন নির্মাতা।
আরও পড়ুনএকক কিংবা ধারাবাহিক নাটক দুটোতেই এক সময় অভিনেত্রী সুমাইয়া শিমুর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তার ক্যারিয়ারে বেশ কিছু দর্শকনন্দিত ধারাবাহিক নাটক রয়েছে। যার মধ্যে,‘স্বপ্নচূড়া’,‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘শিউলি অথবা রক্তজবার গল্প’, ‘ফাঁদ ও বগার গল্প’ ইত্যাদি উল্লেখযোগ্য।
মন্তব্য করুন


_medium_1784362172.jpg)
_medium_1784361845.jpg)
_medium_1784355398.jpg)




