ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ০৪:২৯ পিএম

ফেনীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে না থাকার আহ্বান প্রশাসনের

ফেনীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে না থাকার আহ্বান প্রশাসনের

ফেনীতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের মাগরিব বা সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।
 
আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মনিরা হক এসব তথ্য জানিয়েছেন।
 
জেলা প্রশাসন সূত্র জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জেলার শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান বা ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাও চাওয়া হয়েছে।
 
মনিরা হক বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। এর একটি অংশ পরে মাদকের সংস্পর্শেও চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারটি গুরুত্ব দেওয়া হয়েছে।
 
এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী বাইরে বের হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে, বিষয়টি এমনও নয়। মূল লক্ষ্য হলো, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরায় নিরুৎসাহিত করা।’
 
মনিরা হক আরও জানান, গতকাল শুক্রবার (১৭ জুলাই) থেকে পরামর্শমূলক প্রচারণা হিসেবে মাইকিং শুরু হয়েছে। জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি নজরদারি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

পিএসসিতে একসঙ্গে চার নতুন সদস্য নিয়োগ

বনানীতে মশাল মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ-সহযোগী সংগঠনের ৭ জন আটক

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, বুকে বিদ্ধ সহযোগী