ছবিতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি, ফের আলোচনায় বাগদানের গুঞ্জন
সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে তোলা ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই সেগুলো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অভিনেত্রীর স্বাভাবিক সৌন্দর্য, হাসিমাখা মুখ এবং সরল সাজ মুগ্ধ করেছে তার অনুরাগীদের।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন পূজা। ছবিতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল নকশার একটি সালোয়ার-কামিজে দেখা যায়। খোলা চুল আর প্রকৃতির সবুজ আবহের মধ্যে তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের বিশেষভাবে আকর্ষণ করেছে।
ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘Becoming a better version of myself, one smile at a time’ অর্থাৎ প্রতিটি হাসির মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলছেন তিনি। ইতিবাচক এই বার্তাটিও ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
ছবিগুলো পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া জমা পড়ে। মন্তব্যের ঘরে ভক্তরা অভিনেত্রীর সৌন্দর্য, হাসি এবং ব্যক্তিত্বের প্রশংসায় ভরিয়ে দেন। অনেকে তার নতুন লুককে ‘সাদামাটার মধ্যে অসাধারণ’ বলেও মন্তব্য করেছেন।
তবে নতুন ছবির চেয়েও বর্তমানে শোবিজ অঙ্গনে পূজাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার বাগদানের গুঞ্জন নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, অভিনেত্রী ইতোমধ্যে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন এবং জীবনের নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুনযদিও এ বিষয়ে পূজা চেরির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাগদান প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। তবে এর আগে একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানিয়েছিলেন, পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছিল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছিলেন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনো গোপনে নেবেন না। বিয়ে করলে সবাইকে জানিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন।
ফলে নতুন ছবি ও পুরোনো মন্তব্য ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে পূজা চেরির ব্যক্তিগত জীবন। তবে বাগদানের গুঞ্জনের সত্যতা জানতে এখনো অপেক্ষা করতে হচ্ছে তার ভক্তদের।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1784362172.jpg)
_medium_1784361845.jpg)
_medium_1784355398.jpg)



