ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৪:২৫ পিএম

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

আজ রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক বলেন, ‘নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। একই সঙ্গে নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুলাওয়েতে সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

তুর্কি রাষ্ট্রদূতের কাছে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

ইরান যুদ্ধ নিয়ে মার্কিনিদের তোপের মুখে ট্রাম্প

ফ্যাসিবাদের পতন হলেও তরুণ প্রজন্মের লক্ষ্য পূরণ হয়নি