ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ১২:৩২ এএম

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার

ছবি : সংগৃহীত, আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার

রাজধানীর আদাবরের মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী সামুরাই, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে আদাবর থানার একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানে শাকিল (২৫), নয়ন মাতুব্বর (২৮) ও ইয়াছিন (২৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা মূলত ‘ইউসুফ’ গ্রুপ নামে পরিচিত। বাংলাদেশ পুলিশ তাদের বিরুদ্ধে কাজ করছে।

ওসি আরও জানান, গ্রেফতার শাকিলের বিরুদ্ধে আদাবর থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯-এর একটি মামলা বিচারাধীন রয়েছে। নয়ন মাতুব্বরের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের করা দুটি মামলা রয়েছে। এ ছাড়া ইয়াছিনের বিরুদ্ধেও আদাবর থানায় একই আইনে একটি মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বগুড়ার শাহ ফতেহ আলী সেতু

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান

ফরিদপুরের সালথায় দুপক্ষের সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, আহত ১০

পাবনার বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগ নেতাকর্মীরা