ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ১১:৩৯ পিএম

বগুড়ার সোনাতলায় অবিরাম বর্ষণে পানির নীচে ফসল

বগুড়ার সোনাতলায় অবিরাম বর্ষণে পানির নীচে ফসল

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় অবিরাম বর্ষণে নদ-নদীতে আকস্মিক পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে নিম্নাঞ্চলের ফসল পানির নীচে তলিয়ে গেছে। কৃষকের কষ্টার্জিত ফসল তলিয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাজ পড়েছে।

যমুনা ও বাঙালি নদী বেষ্টিত সোনাতলা উপজেলা। এই উপজেলার প্রায় ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। উপজেলার নদীকূলীয় এলাকার শত শত একর জমির বিভিন্ন ধরনের ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার তেকানী চুকাইনগর, পাকুল্যা ও সোনাতলা সদর ইউনিয়নের বেশ কয়েকটি চরের শত শত কৃষকের স্বপ্ন ধুলিস্যাত হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ আটকরিয়া গ্রামের নুর আলম সরকার সাবিরুল, কামারপাড়া গ্রামের গোলাম সোবাহানি, বালুয়া এলাকার সেক্সপিয়ার বলেন, এই এলাকার কৃষক প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। আকস্মিক বন্যায় ফসল নষ্ট হয়।

আরও পড়ুন

এ বিষয়ে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তাদের উৎপাদিত অর্থকরী ফসল আর ১০/১৫ দিনের মধ্যে কাটার উপযোগী হতো। সেই সময় বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় তারা এখন চোখে অন্ধকার দেখছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, আকস্মিক বন্যায় ফসলের বেশ ক্ষতি হয়েছে। যা কৃষকের অপূরনীয় ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার