প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ১১:২৫ পিএম
বগুড়ার আদমদীঘিতে সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো আদমদীঘির বশিপুর আদর্শ গ্রামের মানিক চৌধুরীর ছেলে আক্কাছ আলী (৭০)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, সন্দেহজনক ভাবে আটক ব্যক্তিকে ১৫১ ধারায় আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







