আগামী চার বছরের মধ্যে সকল কৃষকের হাতে কৃষিকার্ড পৌঁছে দেওয়া হবে - প্রতিমন্ত্রী মীর শাহে আলম
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বর্তমান সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কৃষিকার্ড, ফ্যামেলি কার্ড, বৃক্ষরোপণসহ সকল কাজ শুরু হয়েছে।
আগামী চার বছরের মধ্যে সকল কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের মধ্যে এ কৃষি কার্ড দেওয়া হবে। তিনি তুলা চাষের ওপর কৃষকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তুলা একটি অর্থকরী ফসল। তাই বর্তমান সরকার তুলা চাষের ওপর গুরুত্ব দিয়েছে।
তিনি আজ শনিবার (১৮ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ড, বগুড়া জোনের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জ, সোনাতলা ও গাবতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আরও পড়ুনতুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের উপপরিচালক জাফর আলী, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, বগুড়া অঞ্চলের মোস্তফা কামাল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুজা, উপজেলা বিএনপি সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড: আব্দুল ওহাব, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।
মন্তব্য করুন



_medium_1784389732.jpg)




