ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ১২:১৯ এএম

সংবিধান সংশোধনের মাধ্যমে গণরায় ও সংস্কারের সঙ্গে তামাশা করা হয়েছে : মামুনুল হক

ছবি : সংগৃহীত, সংবিধান সংশোধনের মাধ্যমে গণরায় ও সংস্কারের সঙ্গে তামাশা করা হয়েছে : মামুনুল হক

চুয়াডাঙ্গায় আয়োজিত এক নাগরিক সমাবেশে সংবিধান সংশোধন, গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, সংবিধান সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে গড়ে ওঠা সংস্কারের প্রত্যাশাকে উপেক্ষা করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের সাহিদ গার্ডেনে জেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে জনমত গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

আল্লামা মামুনুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার সেই প্রত্যাশা বাস্তবায়ন না করে জনগণের রায়ের সঙ্গে ‘তামাশা’ করেছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, সরকার বর্তমান অবস্থান থেকে সরে না এলে তারাও আন্দোলনের পথে নামবেন।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনের গণরায় উপেক্ষা করায় মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। পাশাপাশি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলে তিনি দাবি করেন, এর ফলেই দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে।

আরও পড়ুন

ভারতের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও বিচারব্যবস্থার প্রতি সম্মান দেখিয়ে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত।

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শোয়াইব আহমাদ কাসেমীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ।

এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মেহেরপুর জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমাদ, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুহাম্মদ শাহরীয়ার আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে এসব দাবির পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধনের মাধ্যমে গণরায় ও সংস্কারের সঙ্গে তামাশা করা হয়েছে : মামুনুল হক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমনের চারা লাগানো নিয়ে ব্যস্ত কৃষক

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

জয়পুরহাটে ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

বগুড়ার সোনাতলায় অবিরাম বর্ষণে পানির নীচে ফসল

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নিখোঁজ কিশোরের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার