ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ০৮:০৭ পিএম

এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

সংগৃহীত,এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে নানাবিধ জটিলতার কারণে আমরা যথাসময়ে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করতে পারিনি। তবে চলতি মাসের শেষের দিকেই ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ে ফল প্রস্তুতের কাজ শেষ করতে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাত অলিগার্কদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে: নাহিদ

পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের সাইকেল র‌্যালি

বগুড়ায় কোকোর জন্মদিনে বিএনপি ও পরিবারের পক্ষে দোয়া মাহফিল

জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ, বদলে যাচ্ছে খামারিদের কাজকর্ম