ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৮:৩৭ পিএম

নাটোরের সিংড়ায় কচুরিপানায় লুকিয়েও রক্ষা হয়নি, দুই ডাকাতকে আটক করলো গ্রামবাসী

নাটোরের সিংড়ায় কচুরিপানায় লুকিয়েও রক্ষা হয়নি, দুই ডাকাতকে আটক করলো গ্রামবাসী

সিংড়া (নাটোর) প্রতিনিধি:  নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় গরু লুটের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পালানোর সময় তারা একটি খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়ে। গ্রামবাসীর টানা ৯ ঘণ্টা চেষ্টার পর শেষ পর্যন্ত জনতার হাতে ধরা পড়ে ডাকাতদের দুই সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার ছোট চৌগ্রাম বাজার এলাকায় একটি ট্রাক থেকে গরু ডাকাতির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে অভিযুক্ত চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে দুজন পাশের একটি খালের ঘন কচুরিপানার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করে।

পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর কচুরিপানার ভেতর থেকে ওই দুইজনকে বের করে আটক করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আটকের সময় কিছু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তাদের নিরাপদে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

এ সময় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপস্থিত হলে তার তত্ত্বাবধানে আটক দুইজনকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় যুবক রাকিব বলেন, কচুরিপানার নিচে লুকিয়ে তারা হয়তো পালিয়ে যেতে চেয়েছিল। শেষ পর্যন্ত এলাকাবাসীর নজর এড়াতে পারেনি। এ ঘটনায় আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনছে সরকার

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরির সুযোগ

ফাহমিদা নবী’র ডিজিটাল ভিডিও গানের অ্যালবাম ‘এ শহরের গান’

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫