ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৭:০৮ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার,ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অপরাধে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

‎আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে মর্জিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
মর্জিনা আক্তার সোনাহাট বানুরকুঠি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।

‎পুলিশ জানায়, সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে আগত ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন মর্জিনা আক্তার ওরফে গেন্দি। পুলিশ বিভিন্ন সময় তাকে গ্রেপ্তারের চেষ্টা করলেও কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোল্ট্রি মুরগির দোকানের আঁড়ালে ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলেন মর্জিনা। অবশেষে আজ শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

‎এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ঘরের বারান্দায় স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে পালিয়েছে স্বামী

আকিজ গ্রুপে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন

কসবায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি আনছে টিকটক

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে ডেকো ফুডস