ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৭:০২ পিএম

বগুড়ার ধুনটে ঘরের বারান্দায় স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে পালিয়েছে স্বামী

বগুড়ার ধুনটে ঘরের বারান্দায় স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে পালিয়েছে স্বামী

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর বাড়ির বারান্দা থেকে নাম্মি আক্তার নিপা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশেই কান্নারত অবস্থায় পড়ে ছিল তার তিন মাস বয়সী ছেলে নাহিদ।

ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যরা শিশুটিকে মরদেহের পাশে রেখে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশীরা শিশুটির কান্নার শব্দ শুনে নিপার বাবা-মাকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বড়ইটালী গ্রামের লাল মিয়া প্রামাণিকের মেয়ে নাম্মি আক্তার নিপাকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামের ফরহাদ মোল্লার ছেলে বাহাদুর মোল্লা বিয়ে করেন। অভাব-অনটনের কারণে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগে থাকত। এরই মধ্যে তাদের সংসারে জন্ম নেয় ছেলে নাহিদ।

এ অবস্থায় গত ১৫ জুলাই সকালে বাহাদুর মোল্লা স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে তাদের রেখে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। পরদিন ১৬ জুলাই দুপুরে আবার শ্বশুরবাড়িতে গিয়ে বিকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ বাড়ি ফেরেন। ওই দিন সন্ধ্যায় প্রতিবেশীরা নিপার পরিবারের সদস্যদের ফোন করে জানান, নিপা ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

একই সঙ্গে তারা জানান, বাহাদুর মোল্লাসহ পরিবারের সদস্যরা শিশুটিকে মরদেহের পাশে রেখে বাড়ি ছেড়ে চলে গেছেন। এ ঘটনায় নিপার মা জোলেখা বেগম বাদি হয়ে ধুনট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা করেন স্বামী