ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৪:১৯ পিএম

চন্দনাইশে ত্রাণ বিতরণে মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ অতিথিরা, আহত ১০

চন্দনাইশে ত্রাণ বিতরণে মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ অতিথিরা, আহত ১০

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। এ ঘটনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং কয়েকজন সংসদ সদস্য মঞ্চ থেকে নিচে পড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি। পরে ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে অতিরিক্ত মানুষের চাপের কারণে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে। এতে মঞ্চে থাকা অতিথিরা নিচে পড়ে যান। তবে তারা অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন

অর্থমন্ত্রীর চলে যাওয়ার পর ত্রাণ সংগ্রহকে কেন্দ্র করে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের কয়েকজনকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।

হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, অর্থমন্ত্রী চলে যাওয়ার পরের ঘটনাটি তার জানা নেই। সে সময় তিনি ঘটনাস্থল ত্যাগ করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনছে সরকার

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরির সুযোগ

ফাহমিদা নবী’র ডিজিটাল ভিডিও গানের অ্যালবাম ‘এ শহরের গান’

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫