ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৮:৩০ পিএম

বগুড়া মহানগরে জামিলনগর মহল্লার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া মহানগরে জামিলনগর মহল্লার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শহর প্রতিনিধি (বগুড়া): বগুড়া মহানগরের জামিলনগর যুব সংঘের আয়োজনে সরকারি আজিজুল হক কলেজের ব্যবসায় অনুষদ সংলগ্ন মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জামিলনগর যুব সংঘ বনাম জুনিয়র্স ক্লাবের হয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং স্হানীয় যুবকরা এই ম্যাচে অংশগ্রহণ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ। বিশেষ অতিথি ছিলেন জামিলনগর যুব সংঘের সহ সভাপতি সাকিব হাসান তামিম, মহল্লার বাসিন্দা ও সোনালী অতীত স্মৃতি সংঘের প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ রবিউল ইসলাম কানু, জামিলনগর য্বু সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আরিফুল ইসলাম, সেউজগাড়ী যুব সমাজ প্রতিনিধি মোঃ আলিফ মাহমুদ, মো: মাজেমুর রহমান সহ আরও অনেকে।

আরও পড়ুন

জামিলনগর যুব সংঘের অধিনায়ক ছিলেন সাদ্দাম হোসেন এবং জুনিয়র্স ক্লাবের অধিনায়কত্ব করেন মিফতাহুল জান্নাহ আবিদ। খেলায় জামিলনগর যুব সংঘ ২-০ গোলে জামিলনগর জুনিয়র্স ক্লাবকে পরাজিত করে। রেফারির দায়িত্বপালন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার রেফারি প্রভাষক আকতারুজ্জামান সাবু এবং লাইন্সম্যানের দায়িত্বপালন করেন জামিলনগর যুব সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরে জামিলনগর মহল্লার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল টাইগাররা

বিশ্বকাপ জয়ীদের বিশেষ আংটি দেবে ফিফা 

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ১

১৪৬০ কর্মী নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন ফি ২২৩ টাকা

বিজিবির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭৪ জনের চাকরির সুযোগ