বিশ্বকাপ জয়ীদের বিশেষ আংটি দেবে ফিফা
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে বিশ্বজয়ীদের জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক অভিনব উপহারের ঘোষণা দিয়েছে।
আগামী ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের পর বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে পুরস্কার বিতরণী মঞ্চেই প্রতীকী আংটি তুলে দেওয়া হবে।
আমেরিকান ক্রীড়া সংস্কৃতিতে বিজয়ী দলকে আংটি দেয়ার দীর্ঘ ঐতিহ্য থাকলেও, ফুটবল বিশ্বকাপে এমন উদ্যোগ এবারই প্রথম। চ্যাম্পিয়ন দলের জন্য ৩০টি বিশেষ আংটি তৈরি করা হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য আরও ১,৯৯৬টি আংটি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। প্রতিটি আংটির নকশায় থাকবে একটি ক্ষুদ্র বিশ্বকাপ ট্রফি এবং ব্যান্ডের ভেতরের অংশে থাকবে বিশেষ খোদাই।
আরও পড়ুনপ্রতিটি চ্যাম্পিয়নশিপ রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে শিরোপাজয়ী দলের পরিচয়। বিজয়ীদের জন্য তৈরি প্রতিটি আংটি আলাদা নম্বরযুক্ত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি করে পরে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। সঙ্গে থাকবে সত্যায়নপত্রও।
মন্তব্য করুন









