ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৪:৫৩ পিএম

মেসির সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বেলিংহ্যাম

মেসির সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বেলিংহ্যাম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বুধবার (১৫ জুলাই) রাতে সেমিফাইনালের ম্যাচে লিওনেল মেসি ও জুড বেলিংহ্যামের উত্তপ্ত বাক্যবিনিময় নজর কাড়ে সবার। যদিও ম্যাচ শেষে এ ঘটনাকে বড় করে দেখার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।

প্রতিবেদন গ্লোবো এস্পোর্তের প্রতিবেদন অনযায়ী, ভিডিওতে মেসি ও বেলিংহাম দুজনকেই রেগে রয়েছেন মনে হলেও, খেলার পরে বেলিংহাম জানান একটি ফাউল ঘিরে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছিল। ইংলিশ তরুণ তারকা এই ঘটনাকে ‘অতিরঞ্জিত’ না করার আহ্বান জানিয়েছেন। বেলিংহাম জানান, পুরো ঘটনাটি ছিল একটি ফাউলকে কেন্দ্র করে হওয়া সাধারণ আলোচনা, ‘আসলে আমরা শুধু একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এতে খারাপ কিছু ছিল না। আমি জানি, সবাই এটাকে বড় বিষয় বানানোর চেষ্টা করবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।’

আরও পড়ুন

ঠিক কী নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছিল তাও জানিয়েছেন বেলিংহাম, ‘আমার মনে হয়েছিল, এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, ‘আমার ওপর হওয়া ফাউলের কী হবে?’ আমি তখন বললাম, ‘তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো।’ ব্যস, এতটুকুই!’। ম্যাচ চলাকালে দুজনের ওই সংক্ষিপ্ত বাক্যবিনিময় নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, বেলিংহাম স্পষ্ট করে দিয়েছেন যে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ বা তিক্ততা নেই। বরং ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথাই তুলে ধরেন। বেলিংহাম বলেন, ‘অবশ্যই হেরে যাওয়ার কষ্টটা অনেক। কিন্তু মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য বিশেষ সৌভাগ্যের।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বেলিংহ্যাম

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

৩১ দফা: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রূপরেখা

প্রকাশ্যে প্রস্রাবকারীদের ছবি এলইডি স্ক্রিনে প্রদর্শন

পানির বোতলে ইংল্যান্ডের গোপন ছক ফাঁস!

আজ বিশ্ব সাপ দিবস