ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৩:৪০ পিএম

আমরা সত্যিই অনন্য, এটা অহঙ্কার নয় : স্কালোনি

আমরা সত্যিই অনন্য, এটা অহঙ্কার নয় : স্কালোনি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগাপ্লম্নত হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়ের পর মাঠে সংবাদমাধ্যমকে স্কালোনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের দেশ, আমাদের মানুষের জন্য এটা অসাধারণ এক আনন্দের মুহূর্ত। সেদিনও বলেছিলাম, এই দল আমাকে প্রতিনিয়ত বিস্মিত করে চলেছে।’ খেলোয়াড়দের প্রশংসা করে স্কালোনি আরও বলেন, ‘আমরা সত্যিই অনন্য। এই ছেলেরাই আমাদের ম্যাচটি জিতিয়েছে।’

আগামী রোববার রাতে স্পেনের বিপক্ষে ফাইনাল নিয়েও কথা বলেন স্কালোনি। সেই ম্যাচ জিততে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা। স্কালোনি বলেন, ‘আমরা অবশ্যই জয়ের জন্য মাঠে নামব, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই ম্যাচে খেলোয়াড়েরা যা দেখিয়েছে, সেটি মানুষকে ভাষায় বোঝানো খুব কঠিন। আমরা সত্যিই অনন্য। এটা অহংকার নয়। এই ছেলেরাই আমাদের জয়ের পথে নিয়ে গেছে।’

আরও পড়ুন

আর্জেন্টিনা দলের হয়ে ইতিমধ্যে চারটি শিরোপা জেতা স্কালোনি (কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, ফিনালিসিমা ২০২২ এবং বিশ্বকাপ ২০২২) খেলোয়াড়দের আত্মনিবেদনের ভূয়সী প্রশংসা করেন। তার ভাষায়, ‘এই জার্সির দাবি হলো শেষ বাঁশি বাজা পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া, কিছুই বাকি না রাখা। আমার খেলোয়াড়েরা আবারও দেখিয়ে দিয়েছে, দেশের জার্সির প্রতি তাদের অনুভূতি অন্য সবার মতোই গভীর।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সত্যিই অনন্য, এটা অহঙ্কার নয় : স্কালোনি

জুলাই আন্দোলনে শুধু দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান

মিয়ানমারের উপকূলে নৌকাডুবিতে ৫শ’ জনের প্রাণহানির শঙ্কা

ওমর সানীকে জয়ের খোঁচা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলছেন ইয়ামাল

তালাকের বিরোধে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট