ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৪:০২ পিএম

নরসিংদীতে গোসলে নেমে চার শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু

নরসিংদীতে গোসলে নেমে চার শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে চার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮)। নিহত আরো একজনের নাম, ঠিকানা পাওয়া যায়নি। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিনের ছুটি শুরু হয়। ওই সময় ৬জন শিশু শিক্ষার্থী মাদরাসার পার্শ্ববর্তী একটি বিলে গোসল করতে নামে। ওই সময় এক শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে পরপর ৫জন পানিতে নামে। ওই সময় আরো ৩ শিশু পানিত তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধারে নামে।

আরও পড়ুন

ওই সময় ৩ শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ৩ শিশুর মরদেহ উদ্ধারের পর আরো ১ শিশুর মরদেহ পাওয়ার খবর পাওয়া গেছে। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশু নিহতের খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনের মরদেহ পেয়েছি। শুনেছি আরো ১ জননের মৃত্যু হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে গোসলে নেমে চার শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু

গোটা মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আমরা সত্যিই অনন্য, এটা অহঙ্কার নয় : স্কালোনি

জুলাই আন্দোলনে শুধু দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান

মিয়ানমারের উপকূলে নৌকাডুবিতে ৫শ’ জনের প্রাণহানির শঙ্কা

ওমর সানীকে জয়ের খোঁচা