ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ১০:৫২ এএম

পাবনা আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ২ যাত্রী বাসের ধাক্কায় নিহত, ছবি: সংগৃহীত।

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা—ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। আর পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিল। পথিমধ্যে সড়াডাঙ্গি করইতলা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক সহ তিনজন নিহত হয়। আহত হয় কয়েকজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিতভাবে হতাহতদের নাম পরিচয় এখনও (সকাল ৯টা ১৫ মিটি পর্যন্ত) পাওয়া যায়নি বলে জানান ওসি মজিবর রহমান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ জুলাই পর্যন্ত হওয়া যাবে নতুন ভোটার

খেলা দেখে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

পাবনা আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফাইনালে আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়লেন বগুড়ার সমর্থকরা

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে, কখন?

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা