ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ১১:০৭ পিএম

কুড়িগ্রামের উলিপুরে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়না জাল

কুড়িগ্রামের উলিপুরে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়না জাল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার খাল-বিল, নদী-নালা ও বিভিন্ন জলাশয়ে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়না জাল, স্থানীয়ভাবে যা ‘ডারকি’ বা ‘চায়না দুয়ারি’ নামে পরিচিত। এ জালে নির্বিচারে ধরা পড়ছে রেণু, পোনা, ডিমওয়ালা মাছসহ ছোট-বড় সব ধরনের দেশীয় মাছ। ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ব্যাহত হচ্ছে এবং ধীরে ধীরে বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে শিং, মাগুর, কৈ, টেংরা, পুঁটি, খলিসা, টাকি, গজারসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ।

তবে দীর্ঘদিন ধরে এ জালের ব্যবহার চললেও কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযানের অভাবে মৎস্যসম্পদ রক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার হাতিয়া, ধরণীবাড়ী, থেতরাই, বজরা ও গুনাইগাছ ইউনিয়নের বিভিন্ন খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বিশেষ কৌশলে পানির তলদেশে চায়না জালের ফাঁদ পেতে দিন-রাত মাছ ধরা হচ্ছে। এসব জালে শুধু বড় মাছ নয়, রেণু, পোনা, ডিম ভরা মাছ এমনকি জলজ প্রাণীর অন্যান্য প্রজাতিও আটকা পড়ছে। ফলে প্রাকৃতিক প্রজনন চক্র মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ বলেন, মৎস্যসম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়না জাল

‘যাকেই সমর্থন করেছি, সেই দলই বাদ’, বিশ্বকাপ প্রসঙ্গে টয়া

বগুড়ার আদমদিঘীতে ৪শ’এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশনসহ দু’জনকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

বগুড়ার কাহালুতে নারী মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু