ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ১১:০০ পিএম

বগুড়ার কাহালুতে নারী মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

বগুড়ার কাহালুতে নারী মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে নাসিমা বিবি(৪৫)নামের এক নারী মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত নাসিমা বিবি কাহালু পৌর এলাকার সাগাটিয়া নয়াপাড়া গ্রামের ভুট্টোর স্ত্রী।

জানা গেছে আজ বুধবার (১৫ জুলাই) সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডলের নেতৃত্বে সাগাটিয়া নয়াপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ১ শ’৫০ গ্রাম গাঁজা সহ নাসিমাকে আটক করা হয়।

এরপর একই দিন দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে আদালত মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ এর(ক)ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডা দেশ প্রদান করা সহ ২০ হাজার টাকা জরিমানা করে।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। জব্দকৃত মাদক দ্রব্য আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার