ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ১১:৫২ এএম

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: আর্জেন্টিনার সেমিফাইল জয়ের আনন্দ—উচ্ছ্বাসের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৪) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে সমর্থকদের আনন্দ—উল্লাস চলছিল। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে তিনি একটি দ্বিতল ভবনের ছাদে ওঠেন। ভিডিও ধারণের একপর্যায়ে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দীপ্ত চৌধুরী। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

সারাদেশে শনিবার থেকে হতে পারে বজ্রবৃষ্টি

৩১ জুলাই পর্যন্ত হওয়া যাবে নতুন ভোটার

খেলা দেখে ফেরার পথে উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

পাবনা আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফাইনালে আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়লেন বগুড়ার সমর্থকরা