ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ১২:৫৩ পিএম

নওগাঁ মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে স্বামী—স্ত্রীর লাশ উদ্ধার

নওগাঁ মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে স্বামী—স্ত্রীর লাশ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী—স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে মহাদেবপুর থানার পুলিশ। নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে দুজনে ঘুমাতে যান। ভোর ৪টা দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে খাটের উপর এসে তাদের লাশ দেখতে পায়। স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা—মার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এই ঘটনা ঘটাতে পারে।

আরও পড়ুন

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কিছু খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

বিদ্যুৎ সংকটের জন্য দায়ী অবৈধ চার্জার অটোরিকশা

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি : আসিফ নজরুল

অপেক্ষা বাড়লো দীঘির

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

ম্যানেজ মাস্টার’-এর ২০০ পর্বে যুক্ত হলেন মিম চৌধুরী