ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ১১:৩৭ এএম

বগুড়ার ধুনটে যমুনা নদীতে ভাসমান  অজ্ঞাত নারীর মরদেহ

বগুড়ার ধুনটে যমুনা নদীতে ভাসমান  অজ্ঞাত নারীর মরদেহ, ছবি: দৈনিক করতোয়া ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয় জেলেরা।  সোমবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা মরদেহটি তাদের নজরে আসে।

যমুনা পাড়ের বাসিন্দারা জানান, সকালে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গিয়ে তারা একটি নারীর মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে স্রোতের টানে ভেসে এসে নদীর আবর্জনার সঙ্গে আটকে যায়। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে কিংবা তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীতে ভাসমান মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃতদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে যমুনা নদীতে ভাসমান  অজ্ঞাত নারীর মরদেহ

ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে মন্তব্য, চাপে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী 

জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে: নাসির উদ্দীন পাটোয়ারী

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৭০

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু

৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী