ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১১:৫৯ পিএম

ভারত ও আ‘লীগ বাংলাদেশের শত্রু তাদের বয়কট করতে হবে : জয়পুরহাটে ব্যারিস্টার শাহরিয়ার কবির

ভারত ও আ‘লীগ বাংলাদেশের শত্রু তাদের বয়কট করতে হবে : জয়পুরহাটে ব্যারিস্টার শাহরিয়ার কবির

জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, ভারত ও আওয়ামীলীগ বাংলাদেশের শত্রু। আওয়ামী লীগকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব ভাবে আমাদের বয়কট করতে হবে।

আওয়ামী লীগের জায়গা এদেশে হতে পারেনা। তাদের কোন ধর্ম নাই, কোন চরিত্র নাই। তারা জনগণের জান মালের শত্রু। যতই ষড়যন্ত্র হোক, এ দেশের এক ইঞ্চি মাটি আমরা ভারতকে নিতে দিবনা।

গতকাল শনিবার সন্ধ্যার আগে জয়পুরহাট শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দান মাঠে ১১ দলীয় জোট আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহাকরি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এনসিপির জেলা আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, এবি পার্টির সভাপতি সুলতান মোঃ শামসুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তারেক রহমান ও নরেন্দ্র মোদি আলোচনায় বসলে ঢাকা-দিল্লির অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

জনগণের সুখে-দুঃখে পাশে থাকা বিএনপি’র অঙ্গীকার : জিএম সিরাজ এমপি

মোহনগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক, ১ মাসের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে বিষপানের ১৭ দিন পর তরুণ শামীম হোসেনের মৃত্যু

ভাতের হোটেলের ভাইরাল মিজান গ্রেফতার