ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১১:৫৩ পিএম

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটি সভায় শহরের জলাবদ্ধতা ও মাদক নিয়ে আলোচনা

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটি সভায় শহরের জলাবদ্ধতা ও মাদক নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বগুড়া শহরের জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের তৎপরতার প্রশংসা করে বক্তারা বলেছেন, সিটির প্রশাসক যে ভাবে কাজ করে চলেছেন তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বগুড়া শহরের পরিবর্তন আসবে।

সভায় বগুড়ার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি যানজট নিরসন, সারিয়াকান্দি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পরিবহন বন্ধ করার উদ্যেগ নেওয়া হয়েছে। সেই সাথে মাদকের মামলার বিচার তরান্বিত করা, মাদক কারবারিদের তৎপরতা রোধ করা, আদালতে কি ভাবে তড়িৎ বিচার সম্পন্ন করা যায় এ বিষয়েও ব্যপক আলোচনা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,  সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, বগুড়া বারের পিপি এড. আব্দুল বাসেত, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি একেএম তৈহিদুল আলম মামুন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন।

আরও পড়ুন

সভায় বগুড়ার মাদকের ভয়াবহতা নিয়ে ব্যপক আলোচনা করা হয়। মাদকের মামলার বিচার যাতে তাড়াতাড়ি নিস্পত্তি হয় এবং মামলা জট কমে যায় সে বিষয়ে আ্ইন কর্মকর্তা পিপি এড. আব্দুল বাসেত সার্বিক চিত্র তুলে ধরেন।

সভায় সারিয়াকান্দি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার প্রতি জোর দেওয়া হয়। সেই সাথে অবৈধভাবে উত্তোলন করা বালু যাতে রাতে ট্রাক দিয়ে পরিবহন করতে না পারে সে জন্য নজরদারি রাখতে উপজেলা এবং থানা প্রলিশের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তারেক রহমান ও নরেন্দ্র মোদি আলোচনায় বসলে ঢাকা-দিল্লির অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

জনগণের সুখে-দুঃখে পাশে থাকা বিএনপি’র অঙ্গীকার : জিএম সিরাজ এমপি

মোহনগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক, ১ মাসের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে বিষপানের ১৭ দিন পর তরুণ শামীম হোসেনের মৃত্যু

ভাতের হোটেলের ভাইরাল মিজান গ্রেফতার