ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ১১:২১ এএম

ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে মন্তব্য, চাপে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী 

ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে মন্তব্য, চাপে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: স্পেন ও ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনালের আগে মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরে। ফ্রান্সের জাতীয় দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি মন্তব্য দুই দেশেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল ডিবেট'—এ প্রকাশিত এক সাক্ষাৎকারে রাজয় দাবি করেন, ফ্রান্সের জাতীয় দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই। তার এই মন্তব্যের পরপরই স্পেন ও ফ্রান্সের রাজনীতিকদের পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহল থেকেও সমালোচনার ঝড় ওঠে।
 
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজয়ের বক্তব্যকে ‘বিদেশি—বিদ্বেষী’ আখ্যা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, কোনো দেশের নাগরিকত্ব পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে বিচার করা যায় না। বরং যে ব্যক্তি দেশকে ভালোবাসে এবং দেশের জন্য অবদান রাখে, সেই—ই প্রকৃত নাগরিক। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তেও রাজয়ের কড়া সমালোচনা করে তাকে ‘ফ্রাঙ্কো—পরবর্তী নির্বোধ’ বলে মন্তব্য করেন।বিতর্ক ছড়িয়ে পড়ে ফ্রান্সেও। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, রাজয়ের মন্তব্য ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
 
এদিকে ফরাসি কমিউনিস্ট পার্টির নেতা ফ্যাবিয়েন রুসেল এই মন্তব্যকে বর্ণবাদী বলে অভিহিত করেন। তিনি বলেন, শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর দেশটির এক সিনেটর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, রাজয়ের বক্তব্যও একই ধরনের মানসিকতার বহিঃপ্রকাশ।
 
এদিকে ফরাসি সমাজতান্ত্রিক নেতা অলিভিয়ের ফোর মনে করিয়ে দেন, ফ্রান্সের কোনো নির্দিষ্ট গায়ের রঙ বা ধর্ম নেই।
 
মাদ্রিদে ফ্রান্স দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানায়, জাতীয় দলের সব খেলোয়াড়ই ফরাসি। ২৬ সদস্যের দলে ২৩ জন ফ্রান্সে জন্মেছেন, আর বিদেশে জন্ম নেয়া বাকি তিনজনও বৈধভাবে ফরাসি নাগরিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে মন্তব্য, চাপে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী 

জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে: নাসির উদ্দীন পাটোয়ারী

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৭০

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু

৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি