ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৬:৩০ পিএম

সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : চট্টগ্রামে বন্যা পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম

চট্টগ্রামের আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় তিনি দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নাহিদ ইসলাম দেশের চলমান বন্যা পরিস্থিতি ও সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নেই, মূল বিষয় হলো মানুষ কষ্ট পাচ্ছে।

তিনি বলেন, আমরা তিস্তা মহাপরিকল্পনা ও বাজেট নিয়ে বারবার কথা বলছি। কক্সবাজার, পার্বত্য অঞ্চল ও চট্টগ্রামে যখনই বৃষ্টি শুরু হয়, আমরা বিষয়টি সংসদে সোচ্চার হয়েছি। ত্রাণ ও দুর্যোগমন্ত্রী সংসদে বিভিন্ন ব্যবস্থার কথা বললেও, বর্তমানে খোদ প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তায় নাখোশ বলে সংবাদে দেখা যাচ্ছে। আমরা আশা করব, সরকার দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ নেবে।

আরও পড়ুন

নাহিদ ইসলাম দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণকালে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসহ যেকোনো জরুরি প্রয়োজনে এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক সর্বাত্মক সহযোগিতা করবেন।

এ সময় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : চট্টগ্রামে বন্যা পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী সবাইকে দৌড়ের উপরে রেখেছেন: ত্রাণ প্রতিমন্ত্রী

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ হারালেন ব্যবসায়ী

শাহবাগে পৃথক স্থান থেকে অজ্ঞাত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

বিয়ের পরই হানিমুনে অস্ট্রেলিয়া পাড়ি দিলেন আমির খান-গৌরী স্প্র্যাট

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ