শাহবাগে পৃথক স্থান থেকে অজ্ঞাত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ এলাকার তিনটি ফুটপাত থেকে অজ্ঞাত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) তিনটি পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পৃথক তিন স্থানে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানা পুলিশকে খবর দেন। বেলা ১১টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর ও অপরজনের বয়স ৫৫ বছর।
আরও পড়ুনএর আগে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আরও অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মৃত তিন ব্যক্তির নামপরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1787752826.jpg)
_medium_1787745492.jpg)
_medium_1787744747.jpg)

_medium_1787737775.jpg)
_medium_1787726094.jpg)
_medium_1787746455.jpg)