সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। শুরুটাও ছিল দারুণ।
বেন কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য
বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শুরুর ধাক্কা সামলে দলের হাল ধরেন ওপেনার বেন কারান। একপ্রান্ত আগলে রেখে ধৈর্যশীল ব্যাটিং করেন তিনি।
রাজার বিদায়ের পরও রান তোলার গতি কমতে দেননি এই বাঁহাতি ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন ব্র্যাড ইভান্স। দুই ব্যাটারের ৮০ বলে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ পর্যন্ত ২৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। যদিও শেষ ওভারে তাসকিন ২২ রান খরচ না করলে এতো রান হতো না। তাসকিনকে ইভান্স শেষ ওভারে ৩ ছক্কা ছাড়াও একটা চার মারেন।
আরও পড়ুনইভান্স ৩৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে ১৩৫ বলে ১১১ রানে অপরাজিত থাকেন বেন কারান। এ ছাড়া সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ৩৩ রান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







