ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৬:২৮ এএম

হারিয়ে গেছে গরুর গাড়ি স্মৃতি হয়ে টিকে আছে একটি চাকা

হারিয়ে গেছে গরুর গাড়ি স্মৃতি হয়ে টিকে আছে একটি চাকা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: একসময় গ্রামবাংলার কৃষি ও যোগাযোগব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ ছিল গরুর গাড়ি। আধুনিক যান্ত্রিক যানবাহনের প্রসারে সেই ঐতিহ্য এখন প্রায় বিলুপ্ত। তবে অতীতের সেই স্মৃতি ও ইতিহাস ধরে রাখতে গাইবান্ধার সাদুল্লাপুরে একটি গরুর গাড়ির চাকা সংরক্ষণ করেছেন জিল্লুর রহমান খন্দকার (৭০)।

সম্প্রতি সাদুল্লাপুর শহরতলীতে তার বাড়িতে গিয়ে দেখা যায়, বহু বছরের পুরনো গরুর গাড়ির একটি চাকা। তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মকে গ্রামবাংলার ইতিহাস, কৃষ্টি ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ।

গরুর গাড়ির চাকা তৈরির কারিগর ছিলেন খেতাব উদ্দিন (৭৫)। তিনি বলেন, আগে গাইবান্ধার বিভিন্ন এলাকায় গরুর গাড়ির চাকা তৈরি হতো এবং এই শিল্পের সাথে বহু মানুষ জড়িত ছিলেন। গরুর গাড়ির ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় অধিকাংশ কারিগর পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন(৭০) বলেন, একসময় গরুর গাড়ির চাকা তৈরির শব্দে মুখর থাকত মিস্ত্রিপাড়া। ক্রেতা-বিক্রেতার আনাগোনায় এলাকায় ছিল কর্মচাঞ্চল্য। এখন সেই দৃশ্য আর দেখা যায় না।

আরও পড়ুন

জিল্লুর রহমান খন্দকার বলেন, তাদের পরিবারেও একসময় একটি গরুর গাড়ি ছিল, যা কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হতো। গাড়িটি আর নেই, তবে এর একটি চাকা সংরক্ষণ করে রেখেছেন তিনি। তার আশা, এটি ভবিষ্যৎ প্রজন্মকে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের কথা মনে করিয়ে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি

পশ্চিমবঙ্গে ট্রেন-স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল