ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিয়ের অপরাধে ৬ মাসের কারাদন্ড
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার কোষামন্ডলপাড়া গ্রামের ১০ শ্রেণির ছাত্রীকে বিয়ে করার অপরাধে জুবায়ের রহমান জয় নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, উপজেলার মাঝখুরিয়া গ্রামের জুবায়ের রহমান জয় নামে এক যুবক কোষামন্ডলপাড়া গ্রামের ১০ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার উদ্দেশ্যে সোমবার সকালে ঐ ছাত্রীর বাড়িতে অবস্থান নেয়। ঐ ছাত্রীর বয়স কম হওয়ায় বিকেলে এফিডেবিটের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়। রাতে আয়োজন করা হয় বিয়ে অনুষ্ঠানের।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং জুবায়েরসহ রুহুল আমিন নামে আরো এক যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুনপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুবায়েরকে জেল জরিমানা প্রদান করা হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় রুহুল আমিনকে। মঙ্গলবার বিকেলে জুবায়েরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বাল্যবিয়ে করার চেষ্টার অপরাধে একজনকে জেল ও জরিমানা করা হয়েছে। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অন্য জনকে । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন






_medium_1783437645.jpg)
