ভোলায় নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ: গ্রেপ্তার ৪
ভোলা জেলায় এক পুরুষ ও এক নারীকে প্রকাশ্যে জনসম্মুখে জুতার মালা পড়িয়ে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সজিব-সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৬ জুলাই) উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হেনস্তার শিকার পুরুষের নাম মাহে আলম মাঝি ও নারীর নাম তাসনুর বেগম। তারা ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও হেনস্তার শিকার ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় দুলাল প্রধানের ছেলে মো. সজিব ভুক্তভোগী মাহে আলম মাঝির কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। তবে মাহে আলম মাঝি টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সজিব ও তার বাহিনী মাহে আলমকে হুমকিও দেন। সোমবার সকালে মাহে আলম স্থানীয় নারী ইউপি সদস্য নুরসাদ বেগমের বাড়িতে তার স্বামী শহিদের সঙ্গে কথা বলতে যান। তবে তিনি বাড়িতে না থাকায় সেখানেই অপেক্ষা করেন তিনি। স্থানীয় তাসনুর বেগম নামে এক নারীও ওই বাড়িতে যান শহিদের কাছ থেকে টাকা ধার নিতে। এ সময় সজিবের নেতৃত্বে তার ভাই রাকিব-সহ তাদের বাহিনীর সদস্যরা মাহে আলম ও তাসনুর বেগম-কে টেনেহিঁচড়ে মারতে মারতে আনন্দ বাজারে নিয়ে আসেন। সেখানে এনে অনৈতিক কার্যকলাপের অপবাদ দিয়ে শত শত মানুষের উপস্থিতিতে জনসম্মুখে জুতার মালা পরিয়ে তাদের হেনস্তা করেন তারা।
আরও পড়ুনতজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার মো. মাহে আলম মাঝি বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ বলছে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সজিব, রাকিবসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বাকীদেরকেও আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1783436484.jpg)
_medium_1783435665.jpg)




