ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০২:২২ এএম

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। 
 
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।  
 
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নামক সীমান্ত ও সিলেটের গুচ্ছগ্রাম নামক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। 
অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের তোবা কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।  
 
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিকচর এলাকার মো. আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো. সাজাদ (২১), মো. রুবেল মিয়া (৩৫), মো. আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলকার মো. মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুর এলকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪), কাজিমুদ্দিন (২৪)। 
 
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটগ্রহণের ২৫ দিন আগে চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

বগুড়ার বুজরুগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বেগমের কারণেই সংসারটা টিকে আছে: স্ত্রীর প্রশংসায় আসিফ

এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

লোহাগাড়ায় টিআর পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৫

বগুড়ার সান্তাহারে মোবাইল ফোনে অশ্লীল ছবি ও আপত্তিকর বার্তা, যুবক গ্রেফতার