ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০২:০৩ এএম

বগুড়ার সোনাতলায় বাড়িতে আগুন লাগানোর ঘটনায় মামলা হয়নি

বগুড়ার সোনাতলায় বাড়িতে আগুন লাগানোর ঘটনায় মামলা হয়নি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় একটি পরিত্যক্ত ঘরে আগুন দেওয়ার ঘটনায় চার দিনেও মামলা হয়নি। ঘটনাটি ঘটেছে, জোড়গাছা ইউনিয়নের নওদাবগা সরকারপাড়া পূর্বপাড়ায়। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই গ্রামের আব্দুল হান্নান ও তার লোকজন তাদের বাড়িসংলগ্ন স্থানে একটি পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলার নওদাবগা মৌজায় জমি-জমা নিয়ে স্থানীয় হামিদা বেওয়ার সাথে প্রতিবেশী আব্দুল হান্নানের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। স্থানীয় ভাবে বিরোধটি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে হামিদা বেওয়া বাদি হয়ে ২০১৬ সালে সোনাতলা সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন। ২০২০ সালে ওই মামলার রায়ে হামিদা বেওয়াকে জায়গার মালিক হিসেবে চিহ্নিত করা হয়। তবে রায়ের পর প্রতিপক্ষ আব্দুল হান্নান আদালতে আপিল করেন।

ওই আপিল মামলা ২০২৬ সালে খারিজ হয়ে যায় এবং হামিদা বেওয়ার পক্ষে চূড়ান্ত রায় দেন আদালত। এরপর আদালত ওই জমিতে থাকা স্থাপনা উচ্ছেদ করতে এলে ওই  ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। এ ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও এখনও মামলা হয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবীর হোসেন বলেন, এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। বিষয়টি পুলিশ মাঠ পর্যায়ে তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা বাংলাদেশের

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

আড়ংয়ে অফিসার নিয়োগ, থাকছে না বয়সসীমা

কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে শিশুর মৃত্যু

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: জ্বালানিমন্ত্রী

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন