ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০২:১৮ এএম

বগুড়া দুপচাঁচিয়ার মানিক হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়া দুপচাঁচিয়ার মানিক হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : ছাগলে কলার পাতা ও ঘাস খাওয়াকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিায়ায় মানিক চৌধুরী (৫০) হত্যা মামলার হাজতি আসামি আব্দুস সালামের (৩৮) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। ওই আসামি দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের নিহত মানিক চৌধুরীর বড় ভাই বুলন চৌধুরীর একটি ছাগল গত ১৮ মে দুপুরে ওই গ্রামের ফিরোজ হোসেন ওরফে কাকরুলের পুকুরপাড়ে জমিতে কলাগাছের পাতা ও ঘাস খেলে ফিরোজ বুলন চৌধুরী বাড়িতে এসে গালাগালি করেন। এর জের ধরে বলুন চৌধুরী ছোট ভাই মানিক চৌধুরীকে আব্দুস সালাম রাত সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নের বাঙ্গালী বাজারের জনৈক নজিরের চায়ের দোকানে ডেকে নিয়ে যান।

আরও পড়ুন

এরপরে তাকে অন্যান্য আসামিরা মারপিট করে আহত করেন। আহত মানিক চৌধুরীকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহত মানিক চৌধুরীর স্ত্রী শান্তনা পারভীন ওই আসামিসহ ৯ জনের নাম উল্লেখ এবং আরো অজ্ঞাতনামা ১০ জন উল্লেখ করে দুপচাঁচিয়া থানায় এই মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. আব্দুর রশীদ (১)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত সুইস কোচের 

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না : র‌্যাব’র সাবেক গোয়েন্দা প্রধান

জামিনে বেরিয়ে নিজের পরিবারের সদস্যসহ ছয়জনকে হত্যা

বগুড়া মহানগরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

কক্সবাজারে ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা, হেলপার আটক