ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০২:৩২ এএম

বগুড়ার  নন্দীগ্রামে ভূমিসেবা কেন্দ্র পরিদর্শন করলেন এসিল্যান্ড

বগুড়ার  নন্দীগ্রামে ভূমিসেবা কেন্দ্র পরিদর্শন করলেন এসিল্যান্ড

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নন্দীগ্রামে নবস্থাপিত ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন নন্দীগ্রাম পুরাতন বাজারে অবস্থিত কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সাব্বির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ভূমিসেবা সহায়তা কেন্দ্রটিতে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত সরকারি ফি ও নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন

এসব সেবার মধ্যে রয়েছে জমি খারিজ (নামজারি), খতিয়ান উত্তোলন, ডিসিআর প্রদান, নামজারি খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, মিসকেসের আবেদন, নকশার আবেদন, জলমহালের আবেদনসহ অন্যান্য ভূমি-সংক্রান্ত সেবা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতঙ্কে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা

লাল শাপলার বিল

মাজার থেকে বঙ্গভবন

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২

সারাদেশে আজ থেকে কলেরা টিকার ক্যাম্পেইন শুরু

জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন