শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রামের বেশ কয়েকটি এলাকায় শনিবার (২২ আগস্ট) ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎবিহীন এলাকাগুলো হলো— বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।
আরও পড়ুনকাজের বাস্তব প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-২। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1787316414.jpg)
_medium_1787319724.jpg)