ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ১১:৫২ পিএম

বগুড়ার সোনাতলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সামনে রেখে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সোনাতলা উপজেলা ফুটবল একাদশ শিবগঞ্জ উপজেলার অনন্তবালা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়।

খেলা শেষে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা শেক্সপিয়ার, সহসভাপতি জামাল উদ্দিন বুলু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জোড়াগাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, বালুয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, শাকিল রেজা বাবলা, সেলিম রেজা বাবলা, যুবদল নেতা কামরুল হাসান বাবু, জুলফিকার রহমান, মাসুদ রানা ভুট্টা, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ভারত সফর হতে পারে, তবে হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে : ডা. শফিকুর রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে এসিল্যান্ডের ওপর বালুদস্যুদের হামলা, অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও টাকা উদ্ধার গ্রেফতার ১

বছর পেরোলেও গাইবান্ধার পলাশবাড়ীতে ২ হাজার ভুয়া জন্মনিবন্ধনের সুরাহা হয়নি 

বগুড়ার দুপচাঁচিয়ায় ১১ মামলার আসামিসহ গ্রেফতার ৩