ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ১১:০২ পিএম

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কার অভিযান

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কার অভিযান

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বিভিন্ন ড্রেন পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ড্রেন পরিস্কার কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শনে যান স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে পৌর প্রশাসক ড্রেন পরিস্কার-পরিচ্ছন্নতার কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন, পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস.এম আলমসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগে শহরবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে নিয়মিত ড্রেন পরিস্কারের পাশাপাশি ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কার অভিযান

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

বগুড়ার ৫টি উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

মিথ্যা তথ্য নয়, সরকারের গঠন মূলক সমালোচনা করুন : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব-রুমন

বগুড়ার সোনাতলায় হাটে-বাজারে ধানের চারার দাম আকাশচুম্বী, দিশেহারা কৃষক