ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ১০:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও একটি মোটরসাইকেল জব্দসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া গ্রামের মো. আশরাফুল ওরফে শুকুদ্দীর ছেলে সাইফুল ইসলাম (৩৩) ও একই গ্রামের কবিরুল ইসলাম কবিরের ছেলে সিফাত আলী (১৬)।

গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত বুধবার (১৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামে সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আরোহী সাইফুল ও সিফাতকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।

আরও পড়ুন

তিনি আরও জানান, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

বগুড়ার ৫টি উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

মিথ্যা তথ্য নয়, সরকারের গঠন মূলক সমালোচনা করুন : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব-রুমন

বগুড়ার সোনাতলায় হাটে-বাজারে ধানের চারার দাম আকাশচুম্বী, দিশেহারা কৃষক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ